1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ইউরোপে ইভির বিক্রি বাড়লেও মে মাসে টেসলার বিক্রি কমেছে - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ইউরোপে ইভির বিক্রি বাড়লেও মে মাসে টেসলার বিক্রি কমেছে

ইউরোপে ইভির বিক্রি বাড়লেও মে মাসে টেসলার বিক্রি কমেছে

ইউরোপে বৈদ্যুতিক গাড়ির (ইভি) বিক্রি বাড়লেও টেসলা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। কোম্পানিটির সিইও এলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড ইউরোপীয় ক্রেতাদের দূরে ঠেলে দিয়েছে বলে শিল্প খাতের সাম্প্রতিক তথ্যে জানা গেছে। প্যারিস থেকে এএফপি জানায়, ইউরোপীয় গাড়ি নির্মাতাদের বাণিজ্যিক সংগঠন (এসিইএ)-র তথ্য অনুযায়ী মে মাসে টেসলা গত বছরের একই সময়ের তুলনায় ইউরোপে ৪০.২ শতাংশ কম গাড়ি বিক্রি করেছে।

অপরদিকে, ওই মাসে ইউরোপে ব্যাটারি চালিত যানবাহনের মোট বিক্রি ২৫ শতাংশ বেড়েছে।২০২৫ সালের প্রথম পাঁচ মাসে টেসলার বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৪৫.২ শতাংশ কমেছে। এর পেছনে ইউরোপীয় ক্রেতাদের মধ্যে মাস্কের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে অসন্তোষকেই বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া, ইউরোপীয় বাজারে চীনা প্রতিষ্ঠানসহ আরও অনেক ব্যাটারি চালিত গাড়ির উপস্থিতি বেড়েছে যা ক্রেতাদের কাছে আরও বিকল্প তৈরি করেছে। ইউরোপের মোট অটোমোবাইল বাজারে টেসলার বাজার অংশীদারিত্ব গত বছরের ২ শতাংশ থেকে কমে বর্তমানে ১.১ শতাংশে নেমে এসেছে। টেসলার এই ধস এমন এক সময়ে এসেছে যখন ইউরোপে ২০২৫ সালের প্রথম পাঁচ মাসে ইভি বিক্রি ২৬.১ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট গাড়ি বিক্রির ১৫.৪ শতাংশে পৌঁছেছে।

এসিইএ প্রধান সিগরিড ডে ভ্রিস বলেন, এই বাজার অংশ এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যের তুলনায় অনেক কম। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০৩৫ সাল থেকে নতুন অভ্যন্তরীণ জ্বালানিচালিত ইঞ্জিনের গাড়ি বিক্রি বন্ধ করতে চায়। কিন্তু গাড়ির উচ্চ মূল্য ও চার্জিং অবকাঠামোর ঘাটতির ধারণা অনেক ভোক্তাকে সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে।ডি ভ্রিস বলেন, ‘ভোক্তাদের দ্বিধা মোটেও মিথ্যা নয়, আমাদের চার্জিং অবকাঠামো ও কর প্রণোদনার মতো সহায়ক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ব্যাটারি চালিত যানবাহনের গ্রহণযোগ্যতা কার্যকরভাবে বাড়ে।’সামগ্রিকভাবে, গত মাসে ইউরোপে গাড়ি বিক্রি ১.৬ শতাংশ বেড়েছে, তবে চলতি বছরের প্রথম পাঁচ মাসে তা ০.৬ শতাংশ কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com