1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
পাকুন্দিয়া সমিতি ঢাকা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
পাকুন্দিয়া সমিতি ঢাকা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়া সমিতি ঢাকা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার ২৪ জুন ২০২৫ইং বিকেল ৫টা থেকে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবন, কাকরাইল, ঢাকায় এক উজ্জ্বল ও আনন্দঘন পরিবেশের মাধ্যমে পাকুন্দিয়া সমিতি ঢাকা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সভাপতি বাংলা একাডেমি। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোমতাজ উদ্দিন ভূঁইয়া, সভাপতি পাকুন্দিয়া সমিতি ঢাকা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোঃ আব্দুল মান্নান মানিক, সাধারণ সম্পাদক, পাকুন্দিয়া সমিতি ঢাকা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাকুন্দিয়া সমিতি ঢাকা’র সদস্যগণ ও পাকুন্দিয়া উপজেলার গুণীজন।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে সকলেই পাকুন্দিয়া উপজেলার গুণীজনদের স্মরণে রেখে তাদের বর্তমান অবস্থান প্রকাশ করেন। অনেকেই জীবনের স্মৃতি শেয়ার করেন এবং বর্তমান প্রজন্মের জন্য উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন। এবং ভবিষ্যতে উপজেলা মানুষদের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবেন। উপজেলা বেকার যুবকদের কর্মসংস্থান করে দেওয়ার আশ্বাস ব্যক্ত করেন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এই ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে, যাতে পাকুন্দিয়া উপজেলার সকলের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয়। পাকুন্দিয়া সমিতি ঢাকা’র মাধ্যমে উপজেলার সবার মাঝে ভাতৃত্ববোধ জন্মায় এবং একে অপরের পাশে থাকা আহ্বান জানান।

পরিশেষে, এই অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ এবং উপজেলার গুণীজনদের মাঝে খোলামেলা আলোচনা মাধ্যমে শেষ হয় পাকুন্দিয়া সমিতি ঢাকা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com