1. admin@thedailyagnikontho.com : admin :
গণ দাবির প্রতিটি আন্দোলনে পাশে থাকবে বিএনপি: আব্দুল হালিম - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
গণ দাবির প্রতিটি আন্দোলনে পাশে থাকবে বিএনপি: আব্দুল হালিম

গণ দাবির প্রতিটি আন্দোলনে পাশে থাকবে বিএনপি: আব্দুল হালিম

ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথের সংস্কার ও বিজয় এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ পর্যন্ত চালুর দাবিতে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ এস এম আব্দুল হালিমের উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

জেলার ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে গতকাল গণদাবির এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম বলেন, ‘আমার নির্বাচনী এলাকা জামালপুর-২ আসন, তথা পার্শ্ববর্তী থানার সাধারণ মানুষগুলো চরম দুর্ভোগে যাতায়াত করে। সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন, সে জন্য বিজয় এক্সপ্রেস ট্রেনটি অত্যন্ত প্রয়োজন।’

এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তৃতা করেন-জামালপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জামালপুর জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ। বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com