1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
চট্টগ্রাম নগরীতে ৩১ কি.মি. সড়কের এলইডি বাতি প্রকল্পের উদ্বোধন - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
চট্টগ্রাম নগরীতে ৩১ কি.মি. সড়কের এলইডি বাতি প্রকল্পের উদ্বোধন

চট্টগ্রাম নগরীতে ৩১ কি.মি. সড়কের এলইডি বাতি প্রকল্পের উদ্বোধন

চট্টগ্রাম নগরীর ১০টি ওয়ার্ডে ৩১ দশমিক ৬৩ কিলোমিটার সড়কে ১৮ কোটি ৭৬ লাখ টাকায় ১ হাজার ২৬৫টি স্মার্ট এলইডি বাতি স্থাপনের কাজ শুরু করা হবে। রোববার (২৯ জুন) ৮ নম্বর শোলকবহর ওয়ার্ডের আবদুল হামিদ সড়কে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের মাধ্যমে স্মার্ট এলইডি বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

এসময় তিনি বলেন, নগরবাসীর নিরাপদ ও স্বস্তিকর চলাচলের জন্য অন্ধকারমুক্ত নগর গড়ে তোলা আমাদের অঙ্গীকার। এই আলোকায়ন প্রকল্প তারই অংশ। জানা গেছে- বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বিদ্যুৎবাতি উন্নয়ন কার্যক্রম (অঞ্চল-১, ধাপ-১)’ এবং ‘বিদ্যুৎবাতি উন্নয়ন কার্যক্রম (অঞ্চল-৫, ধাপ-১)’ শীর্ষক দুটি উপ-প্রকল্পের আওতায় এসব স্মার্ট এলইডি বাতি স্থাপন করা হবে।

মেয়র আরো বলেন, এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে আলোকায়ন ব্যবস্থাকে স্মার্ট নগরে রূপান্তরের প্রথম ধাপ হিসেবে আমরা দেখছি। এটি শুধু নিরাপত্তাই নয়, সৌন্দর্যও বাড়াবে। স্মার্ট এলইডি বাতিগুলো ক্লাউড সার্ভারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করা যাবে। ফলে বাতি চালু বা বন্ধ, যন্ত্রের ত্রুটি শনাক্ত এবং রক্ষণাবেক্ষণ আরও সহজ হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জসীম উদ্দীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) শাফকাত বিন আমিন ও প্রকল্পের আলোকায়ন কাজের সমন্বয়কারী সহকারী প্রকৌশলী সরওয়ার আলম খান, অনিক দাশগুপ্ত, ফখরুল ইসলাম, রূপক চন্দ্র দাশ, এনামুল হক, কামাল হোসেন ও সালাহ উদ্দিন ইউসুফ মজুমদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com