1. admin@thedailyagnikontho.com : admin :
কুমিল্লা থেকে অপহৃত মাদ্রাসা ছাত্র জামালপুরে উদ্ধার ২ জন আটক - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
কুমিল্লা থেকে অপহৃত মাদ্রাসা ছাত্র জামালপুরে উদ্ধার ২ জন আটক

কুমিল্লা থেকে অপহৃত মাদ্রাসা ছাত্র জামালপুরে উদ্ধার ২ জন আটক

কুমিল্লা মনোহরগঞ্জে ৭ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের আট দিন পর জামালপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আটক করা হয়েছে অপহরণকারী চক্রের দুই সদস্যকে। শনিবার রাত ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম।

উদ্ধার হওয়া মাদ্রাসা শিক্ষার্থী রাসেল হোসেন রাফি কুমিল্লার মনোহরগঞ্জ থানার মিরুয়া গ্রামের মঈন উদ্দিনের ছেলে। আটক হওয়া মো. সোহেল (৩৭) জামালপুর সদরের ছনটিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র এবং ইমরান হোসেন (২১) নোয়াখালীর চাটখিল থানার মনোহরপুর গ্রামের মৃত দুলাল হোসের পুত্র।

কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, গত ২১ জুন কুমিল্লার মনোহরগঞ্জের একটি মাদ্রাসা থেকে রাফিকে অপহরণ করে একটি চক্র। তারা রাফির জন্য ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে শিশুটির মা রোজিনা বেগম মনোহরগঞ্জ থানায় একটি মামলা করে। শিশুটিকে অপহরণের পর চক্রটি বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে৷

এক পর্যায়ে শনিবার রাতে জামালপুর সদরের ছনটিয়া এলাকায় তাদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। অভিযানে শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি সোহেল ও ইমরান নামের দুইজনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম আরও বলেন, আটকরা প্রত্যেকে দুটি করে গেঞ্জি ও শার্ট পরা ছিলেন।

পরিচয় গোপনে দ্রুত পোশাক পরিবর্তনের কৌশল হিসেবে তারা সেগুলো ব্যবহার করতেন। উদ্ধার করা শিশুটিকে পরিবারের কাছে এবং আটক আসামিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com