1. admin@thedailyagnikontho.com : admin :
রাঙ্গামাটির কাপ্তাইয়ে অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে গেছে - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
রাঙ্গামাটির কাপ্তাইয়ে অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে গেছে

রাঙ্গামাটির কাপ্তাইয়ে অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে গেছে

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার আজ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এলাকা সংলগ্ন মসজিদের পাশে অগ্নিকান্ডের ঘটনায় ৭টি দোকান পুড়ে গেছে। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় বৈদ্যুতিক শর্টসার্কিট হতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

তিনি জানান, কাপ্তাই উপজেলায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এলাকা সংলগ্ন মসজিদের পাশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ নৌবাহিনী ও কাপ্তাই ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ অগ্নিকান্ডের ঘটনায় ৭টি দোকান পুড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com