1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ফরিদগঞ্জে সাবেক এমপি শফিকুর রহমানের প্রতিনিধি গ্রেপ্তার - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ফরিদগঞ্জে সাবেক এমপি শফিকুর রহমানের প্রতিনিধি গ্রেপ্তার

ফরিদগঞ্জে সাবেক এমপি শফিকুর রহমানের প্রতিনিধি গ্রেপ্তার

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী: চাঁদপুরের ফরিদগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে সাবেক সংসদ সদস্য ও সাংবাদিক শফিকুর রহমানের প্রতিনিধি মাজহারুল ইসলাম নিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) গভীর রাতে চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিবের নির্দেশনায় ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলমের নেতৃত্বে এসআই আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের উত্তর বিশকাটালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাজহারুল ইসলাম নিরু (৪১) ওই এলাকার মিজি বাড়ির মৃত আবদুস সোবাহান মিজির ছেলে। তিনি একসময় উপজেলা ছাত্রলীগের নেতাও ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা প্রোগ্রাম করছিল।

এসময় তৎসময়ে বিএনপির পার্টি অফিসে বিএনপির নেতাকর্মীরাদের উপর হামলা, অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় চলতি বছরের ২০ ফেব্রুয়ারি মামলা দায়ের হয়। সেই মামলায় নিরুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, “চলমান পরিস্থিতিতে জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে নিরুকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com