1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭-০ গোলের জয় পেলো বাংলাদেশ নারী দল - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭-০ গোলের জয় পেলো বাংলাদেশ নারী দল

তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭-০ গোলের জয় পেলো বাংলাদেশ নারী দল

বাংলাদেশ নারী ফুটবল দল আগেই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছিল। আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। তবে ম্যাচটিকে গুরুত্ব দিয়েই খেলেছে বাংলাদেশ। পিটার বাটলারের দল ৭-০ গোলের বড় জয় নিয়ে বাছাই পর্বের মিশন শেষ করেছে। এই বাছাইয়ে মোট আটটি গ্রুপ ছিল। যার প্রতিটি গ্রুপের শীর্ষ দল আগামী বছরের মূল পর্বে খেলবে।

বাংলাদেশ সি গ্রুপে টানা তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করেছে। এই তিন ম্যাচে ১৬ গোল করলেও, নিজেদের জালে বল ঢুকেছে মাত্র একবার – মিয়ানমারের বিপক্ষে। গত দুই আসরের বাছাইপর্বে কোনো জয় না পাওয়া বাংলাদেশের জন্য এটি একটি বড় সাফল্য। বিশেষ করে শক্তিশালী ও অভিজ্ঞ দল মিয়ানমারকে হারানো দলের অগ্রগতির প্রমাণ দিয়েছে।

আজ ইয়াঙ্গুনে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই ৭-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩ মিনিটে স্বপ্না রানী প্রথম গোল করেন। এরপর শামসুন্নাহার ৬ ও ১৩ মিনিটে দুইটি গোল করেন। ১৬ থেকে ২০ মিনিটে বাংলাদেশ আরও তিনটি গোল করে – যথাক্রমে মনিকা, ঋতুপর্ণা ও তহুরা খাতুনের পা থেকে। ৪২ মিনিটে ঋতুপর্ণা দ্বিতীয় গোল করে ব্যবধান ৭-০ করেন। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও ম্যাচটি ছিল একপাক্ষিক।

এই জয় বাংলাদেশের মেয়েদের আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি শক্ত বার্তা। এর আগে প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিল দলটি। আজকের জয় সেই ধারাবাহিকতারই অংশ। বাংলাদেশ নারী দল আগামীকাল মিয়ানমার থেকে রওনা দেবে এবং রাতেই দেশে ফিরবে। বাফুফে জানিয়েছে, দেশে ফেরার পর মধ্যরাতেই ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com