1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
শ্রম আইন মোতাবেক সব শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে: নজরুল ইসলাম খান - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রম আইন মোতাবেক সব শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে: নজরুল ইসলাম খান

শ্রম আইন মোতাবেক সব শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে: নজরুল ইসলাম খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট শ্রমিকনেতা নজরুল ইসলাম খান দেশের বিদ্যমান শ্রম আইন মোতাবেক সব শ্রমিককে নিয়োগপত্র দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শ্রম আইন মোতাবেক সব শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে। বাংলাদেশের শ্রমিকের ২০-২৫ ভাগ শ্রমিকও নিয়োগপত্র পায় না। তাদের কাজের শর্তাবলি নেই, ছুটিসহ অন্যান্য সুবিধা নেই, যা শ্রম আইনে বলা আছে। তাই এগুলো নিশ্চিত করতে হবে।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ কতটুকু সুরক্ষা দেয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, আমাদের দেশের নারী, শিশু, যুবক, শ্রমিক সবার জন্য আইন আছে। কিন্তু তারা কি আইনের বিষয়ে কিছু জানেন, বোঝেন বা সুফল ভোগ করতে পারেন? প্রত্যেক রাজনৈতিক দলের যারা প্রতিনিধিত্ব করেন তাদের উচিত সবাইকে আইন বুঝিয়ে দেওয়া, আইনের সুফল বোঝানো।

আর যদি তা না করা হয়, সাধারণ মানুষ সেই তিমিরেই থেকে যাবে। বিএনপির সিনিয়র এই নেত সাইবার সুরক্ষা অধ্যাদেশের অস্পষ্টতার সমালোচনা করে বলেন, যা-যা পরিবর্তন করা প্রয়োজন ছিল, সেটা এই অধ্যাদেশের মাধ্যমে অর্জিত হয়নি। এই অধ্যাদেশে অতীতে যারা শাস্তি পেয়েছেন, তারা মুক্তি পাবেন। কিন্তু ঘুরেফিরে ওই একই বিধান আরেক জায়গায় রাখা হয়েছে, যাতে একই অভিযোগে গ্রেফতার করে শাস্তি দেওয়া যাবে। এর চেয়ে বড় অযৌক্তিক বিষয় আর কী হতে পারে।

সেমিনারে সমাপনি বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাইবার সুরক্ষা অধ্যাদেশের ৩৫ ধারার বিনা পরোয়ানায় গ্রেফতারের বিধান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মব ভায়োলেন্সের সমালোচনা করেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়ক আকরাম হুসাইন প্রমুখ সেমিনারে বক্তব্য দেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com