1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
নির্বাচন পিছিয়ে দিতেই অন্তর্বর্তী সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে: রুমিন ফারহানা - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
নির্বাচন পিছিয়ে দিতেই অন্তর্বর্তী সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে: রুমিন ফারহানা

নির্বাচন পিছিয়ে দিতেই অন্তর্বর্তী সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে: রুমিন ফারহানা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন পিছিয়ে দিতেই অন্তর্বর্তী সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে। তিনি বলেন, মব যারা তৈরি করছেন বা মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, তারা সরকারের প্রশ্রয় পাচ্ছেন। নির্বাচন যত দূর সম্ভব পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এটা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টক শো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আওয়ামী লীগ সংশ্লিষ্ট কারো স্থাপনায় হামলা ও মাজার ভাঙার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, এসব দেখতে দেখতে আমরা এমন একসময়ে আসলাম, যখন প্রধান উপদেষ্টা নিজেই বললেন- ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন এবং তারা চাইলে যেকোনো দিনই তিনি চলে যাবেন। এর মাধ্যমে এই মবকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন।

তিনি সরাসরি না বললেও তার কাজকর্ম ও আচার-আচরণের মাধ্যমে তা বুঝিয়ে দিলেন। এসময় তিনি বলেন, ৩২ নাম্বার ভাঙা কিংবা এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে, একটি বার্তা আছে। ‘এই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন করা যায় না’ বক্তব্যের মাধ্যমে এই বার্তাই জামায়াতের আমির দিলেন।

তিনি আরও বলেন, বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যত দূর সম্ভব পিছিয়ে দেওয়া যায়। তিনি বলেন, এ ধরনের অস্থিতিশীলতা আর মবতন্ত্র যদি চলতে থাকে, তবে আমি কী করে গ্যারান্টি দেব যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিকমতো গিয়ে পড়বে।

বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, বিএনপি ছাড়া যত ক্রিয়াশীল রাজনৈতিক দল মাঠে আছে, তাদের জন্য নির্বাচন যত দেরি হয় ততই ভালো। তাই খুবই ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে এ রকম একটা অবস্থা তৈরি করা হচ্ছে শুধু নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com