1. admin@thedailyagnikontho.com : admin :
জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ

জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ

শিল্প ও সেবা খাত ঘুরে দাঁড়ানোর ফলে ২০২৪-২৫ অর্থবছরের (এফওয়াই২৫) জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশে দাঁড়িয়েছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের এই তিন মাসে শিল্পখাতের উৎপাদন প্রবৃদ্ধি হয়েছে ৬.৯১ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের ৪.৫৫ শতাংশের তুলনায় বেশি।

অর্থনীতির অর্ধেকের বেশি অবদান রাখা সেবা খাতে ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ৫.৮৮ শতাংশ, যেখানে আগের বছরের একই সময়ের প্রবৃদ্ধি ছিল ৪.৩১ শতাংশ। তবে কৃষিখাতের প্রবৃদ্ধি কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ে খাতটির প্রবৃদ্ধি ছিল ২.৪২ শতাংশ, যা আগের অর্থবছরের একই প্রান্তিকের তুলনায় কম।

বিবিএস-এর হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১.৯৬ শতাংশ ও ৪.৪৮ শতাংশ। অপরদিকে, আগের অর্থবছর ২০২৩-২৪ সালে প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৫.৮৭ শতাংশ ও ৪.৪৭ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com