1. admin@thedailyagnikontho.com : admin :
জামালপুরে নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
জামালপুরে নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন

জামালপুরে নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন

নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে জামালপুরের ইসলামপুরে মানববন্ধন করেছেন স্থানীয়রা।রোববার বিকালে উপজেলার পালবন্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর গ্রামে ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আবদুল হালিম।

তিনি বলেন, যমুনা ও ব্রহ্মপুত্রের ভাঙনে ইসলামপুরে দীর্ঘদিন ধরে মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে। তিনি আরো বলেন, নদীভাঙনে অনেক পরিবার গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে।

তাদের ঘরবাড়ি ও সহায়-সম্পদ নদীতে বিলীন হয়ে গেছে।ভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com