1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
রাজনৈতিক সমর্থন নিয়ে মাফিয়া ব্যবসায়ীরা কিভাবে টিকে আছে: নাহিদ ইসলাম - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
রাজনৈতিক সমর্থন নিয়ে মাফিয়া ব্যবসায়ীরা কিভাবে টিকে আছে: নাহিদ ইসলাম

রাজনৈতিক সমর্থন নিয়ে মাফিয়া ব্যবসায়ীরা কিভাবে টিকে আছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বসুন্ধরা, এস আলম গ্রুপ এ দেশের মানুষের টাকা লুট করেছে, ব্যাংকগুলো লুট করেছে। রাজনৈতিক সমর্থন ছাড়া এসব মাফিয়া ব্যবসায়ীরা টিকে থাকতে পারে না। এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচির সপ্তম দিনে আজ সোমবার সিরাজগঞ্জ পৌঁছালে স্থানীয় শহীদ মিনার এলাকায় পথসভায় নাহিদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাফিয়া বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মিডিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করেছে, জনগণের টাকা লুট করেছে, ব্যাংকগুলো লুট করেছে, বসুন্ধরা গ্রুপের বিচার চাই। দুর্নীতিবাজ বসুন্ধরা, এস আলম গ্রুপকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তারা এখনও জনগণের বিরুদ্ধে, গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলে কীভাবে।

নাহিদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমে এসেছি তার বাস্তবায়ন এখনো দেখছি না। বরং আমরা দেখছি, জুলাই ঘোষণাপত্র নিয়েও টালবাহানা হচ্ছে৷নাহিদ বলেন, আমরা তরুণদের নেতৃত্বে একটি বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখি। আমরা স্বৈরাচার হাসিনার সাথে আপস করিনি। জুলাই গণ-অভ্যুত্থানের পরে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব আমাদের।

আমরা হাসিনার ভয়ের সংস্কৃতির নাগপাশ ছিন্ন করে গণ-অভ্যুত্থান করেছি। যারা আবারও ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা ভুল করছে। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এনসিপির এ মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com