1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
পিআর নিয়ে জাতীয় ঐক্যের গোলটেবিল বৈঠক নতুন মাত্রা যোগ করবে - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
পিআর নিয়ে জাতীয় ঐক্যের গোলটেবিল বৈঠক নতুন মাত্রা যোগ করবে

পিআর নিয়ে জাতীয় ঐক্যের গোলটেবিল বৈঠক নতুন মাত্রা যোগ করবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে আগামী ১২ জুলাইয়ের গোলটেবিল বৈঠক এক নতুন মাত্রা যোগ করবে। তিনি মঙ্গলবার রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত দলের এক নিয়মিত বৈঠকে এ কথা বলেন। মাওলানা ইউনুস আহমদ বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি সুস্থ করতে এবং রাষ্ট্র পরিচালনায় দেশের সকল নাগরিকের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে পিআর নিয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছে। তিনি বলেন, তবে পদ্ধতিটি বাংলাদেশে আগে চর্চা না হওয়ায় কোনো কোনো বিষয়ে প্রশ্ন থেকে গেছে। পিআর নিয়ে এই ধরনের প্রয়োগিক প্রশ্নের সমাধান খুঁজতে এবং দেশের শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী ও অংশীজনদের মধ্যে বোঝাপড়া আরো নিবিড় করতে আগামী ১২ জুলাই বিজয় নগরের একটি হোটেলে গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, দেশের সেরা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব ও সমাজের নানা পেশার অংশীজনেরা সেই গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান।

মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসেন, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ এবং কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট বরকত উল্লাহ লতিফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com