1. admin@thedailyagnikontho.com : admin :
প্রথমবারের মতো বেপজার ‘বার্ষিক আর্থিক সম্মেলন’ অনুষ্ঠিত - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
প্রথমবারের মতো বেপজার ‘বার্ষিক আর্থিক সম্মেলন’ অনুষ্ঠিত

প্রথমবারের মতো বেপজার ‘বার্ষিক আর্থিক সম্মেলন’ অনুষ্ঠিত

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) আয়োজিত প্রথমবারের মতো ‘বার্ষিক আর্থিক সম্মেলন ২০২৫’ আজ সফলভাবে শেষ হয়েছে। বেপজা নির্বাহী দপ্তরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী (৭-৮ জুলাই) এ অনুষ্ঠানে বেপজার আর্থিক ব্যবস্থাপনা, চ্যালেঞ্জ, অর্জন, উদ্ভাবনী কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সম্মেলনে বেপজাকে একটি বিনিয়োগবান্ধব, আর্থিকভাবে সুদৃঢ় ও গতিশীল সংস্থা হিসেবে গড়ে তোলার সম্ভাব্য কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়।

সম্মেলনের উদ্বোধন করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক।সম্মেলনের প্রথম দিনে গতকাল বেপজাধীন ৮টি ইপিজেড এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের হিসাব বিভাগের প্রধানগণ মাঠপর্যায়ে তাদের কাজের ক্ষেত্রে মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। পরে বেপজার প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ‘বেপজার আর্থিক সক্ষমতা ও চ্যালেঞ্জ’ বিষয়ে উপস্থাপন করেন।

নির্বাহী পরিচালক (নিরীক্ষা) খন্দকার তারিকুল ইসলাম ‘অডিট উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কৌশল’ বিষয়ে আলোচনা উপস্থাপন করেন।সম্মেলনের বিশেষ আকর্ষণ ছিল সোনালী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর অন্তর্দৃষ্টিপূর্ণ উপস্থাপনা। তিনি সাবেক অর্থ সচিব ও প্রাক্তন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধিতে নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও সাংবিধানিক বাধ্যবাধকতা বিষয়ে আলোকপাত করেন।

দ্বিতীয় দিনে সদস্য (অর্থ) ‘বেপজার ভবিষ্যৎ অর্থনৈতিক পথপরিক্রমা ও কৌশলগত বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক উপস্থাপনায় বেপজার আর্থিক কাঠামো শক্তিশালীকরণের বিভিন্ন কৌশল তুলে ধরেন। এদিন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ‘কর-জিডিপি অনুপাত এবং বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা’ বিষয়ক আলোচনায় বলেন, ‘কর-জিডিপি অনুপাত বৃদ্ধি পেলে দেশে বিনিয়োগ সম্ভাবনার ক্ষেত্র সম্প্রসারিত হবে। তিনি ব্যবসা সহজীকরণে এনবিআরের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সমাপনী বক্তব্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘এই সম্মেলনে উপস্থাপিত বিষয়সমূহ এবং প্রাপ্ত সুপারিশ বেপজার নীতিমালা ও বাজেট কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং একটি আধুনিক, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলায় কার্যকর ভূমিকা রাখবে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর, সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেনসহ বেপজা নির্বাহী দপ্তর এবং জোন সমূহের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক, বেপজার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com