1. admin@thedailyagnikontho.com : admin :
চট্টগ্রাম বিমানবন্দরে ১৫ লাখ টাকার নিষিদ্ধ পণ্য জব্দ - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
চট্টগ্রাম বিমানবন্দরে ১৫ লাখ টাকার নিষিদ্ধ পণ্য জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ১৫ লাখ টাকার নিষিদ্ধ পণ্য জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ক্রিম, বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। বৃহস্পতিবার (১০ জুলাই) শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (৯ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আগত এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট নম্বর ০৬১-এর তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।

তিন যাত্রী হলেন- ফেনী সদর উপজেলার মো. রিপন, ছাগলনাইয়ার মজিবুর রহমান ও তাজুল ইসলাম।জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ‘তিন যাত্রী গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের সন্দেহজনক আচরণে তল্লাশি চালানো হয়। তারা এই প্রথমবার এ ধরনের অপরাধে জড়িত থাকায় সতর্ক করে পণ্য জব্দ করে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে আড়াই হাজার পিস আমদানি নিষিদ্ধ ক্রিম, ১০০ কার্টন মন্ড সিগারেট, ৭টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ। প্রাথমিকভাবে এসব পণ্যের বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১৪ লাখ ৯০ হাজার টাকা। এর মধ্যে ক্রিমের মূল্য ৭ লাখ ৫০ হাজার, সিগারেট ২ লাখ ৮০ হাজার, মোবাইল ৪ লাখ ২০ হাজার এবং ল্যাপটপের মূল্য ৬৫ হাজার টাকা।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), কাস্টমস, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও বিমান বাহিনীর যৌথ অভিযানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com