1. admin@thedailyagnikontho.com : admin :
যশোরে ১১টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
যশোরে ১১টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি

যশোরে ১১টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি

যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধলগাঁ বাসস্ট্যান্ড থেকে ১১টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন এক কেজি তিন শ’ ১৫ গ্রাম। যার মূল্য এক কোটি ৯২ লাখ ২৭ হাজার নয় শ’ টাকা।

এ ঘটনায় আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার চরচারকলা গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে আতা এলাহি জীবন, গাজীপুর জেলার পূর্ব বাগবাড়ী গ্রামের আমদ আলীর ছেলে আবুল কালাম আজাদ ও বগুড়া জেলা শেরপুর রানিরহাট গ্রামের সুচিত্র লাল মন্ডলের ছেলে রামপ্রসাদ মন্ডল।

বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, রোববার ভোরের দিকে তিনজন ব্যক্তি স্বর্ণের বারগুলো চৌগাছা হয়ে ভারতের পাচারের চেষ্টা করছিল। এ বিষয়ে তথ্য পেয়ে তারা বাঘারপাড়া ধলগাঁ বাসস্ট্যান্ডে তিন ব্যক্তিতে আটক করে জেরা করেন।

এক পর্যায়ে তারা সোনার বার থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট ও মানিব্যাগ থেকে ১১টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ব্যাপারে বাঘারপাড়া থানায় মামলা ও আসামিদের আদালতে সোপর্দের কার্যক্রম চলছে বলে জানান বিজিবি অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com