1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
সাতক্ষীরায় ছয়শ’ কেজি কাঁকড়া ও ট্রলারসহ একব্যক্তি আটক - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
সাতক্ষীরায় ছয়শ’ কেজি কাঁকড়া ও ট্রলারসহ একব্যক্তি আটক

সাতক্ষীরায় ছয়শ’ কেজি কাঁকড়া ও ট্রলারসহ একব্যক্তি আটক

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে প্রবেশ নিষিদ্ধ সময়ে ছয়শ’ কেজি কাঁকড়া ও ইঞ্জিন চালিত ট্রলারসহ ইয়াকুব আলী সরদার নামের একব্যক্তিকে আটক করেছে বনবিভাগ।মঙ্গলবার দিবাগত বুধবার রাত ২টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন কাঠেরশ্বর টহলফাঁড়ি এলাকা থেকে কাঁকড়া ও ট্রলারসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ইয়াকুব আলী সরদার (৪৫) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে প্রবেশ নিষিদ্ধ মৌসুমে একটি অসাধু চক্র কাকড়া শিকার করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সুন্দবনের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন কাঠেরশ্বর টহলফাঁড়ী এলাকায় খোলপেটুয়া নদীতে বনবিভাগের সদস্যরা অভিযান চালান।

অভিযানকালে একটি ইঞ্জিনচালিত ট্রলার ও ছয়শ’ কেজি কাঁকড়াসহ ইয়াকুব আলী সরদারকে আটক করা হয়। সুন্দরবনের প্রাণবৈচিত্র ও পরিবেশ রক্ষায় নির্ধারিত মৌসুম ছাড়া কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ বলে তিনি উল্লেখ করেন। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ইয়াকুব আলীর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com