1. admin@thedailyagnikontho.com : admin :
জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে বায়তুল মুকাররম মসজিদে মোনাজাত - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে বায়তুল মুকাররম মসজিদে মোনাজাত

জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে বায়তুল মুকাররম মসজিদে মোনাজাত

জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আজ দুপুর দেড়টায় রাজধানীর বায়তুল মুকাররম মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মুহিবুল্লাহিল বাকী।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, পরিচালক মো. আনিছুর রহমান সরকার, মো. মহিউদ্দিন, ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজনের জন্য গতকাল ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com