1. admin@thedailyagnikontho.com : admin :
মঞ্চে অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির, এখন সুস্থ আছেন - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
মঞ্চে অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির, এখন সুস্থ আছেন

মঞ্চে অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির, এখন সুস্থ আছেন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের দাবিতে আয়োজিত জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ মঞ্চে এ ঘটনা ঘটে।

জামায়াতের জাতীয় সমাবেশের শেষ পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্য দেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। কিন্তু কয়েক মিনিট বক্তব্য দেওয়ার পর হঠাৎ করে তিনি মঞ্চে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাকে ধরে ওঠান। এরপর তিনি আবারও দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করেন। তবে বক্তব্য দেওয়া অবস্থায় আবারও তিনি অসুস্থ হয়ে পড়ে যান।

পরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। জামায়াতের দায়িত্বশীল একজন নেতা বাসসকে জানান, তিনি এখন সুস্থ রয়েছেন। তার ব্লাড প্রেশার স্বাভাবিক রয়েছে। দ্বিতীয় বার অসুস্থ হয়ে পাড়ার পর আবার উঠে দাঁড়িয়ে জামায়াতের আমির বলেন, ‘আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি।

আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাল্লাহ। লড়াই বন্ধ হবে না, বাংলার মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না, সেবক হবে। ইনশাল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি। এদিকে জামায়াতের আমির অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যাওয়ার পর উপস্থিত নেতৃবৃন্দ পরিস্থিতি সামলে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com