1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
কিশোরগঞ্জে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কিশোরগঞ্জে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জ জেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর কৃত্রিম রং ব্যবহার-সহ নানা অনিয়মের দায়ে খাদ্য প্রস্তুতকারী ও বিক্রেতা পাঁচটি প্রতিষ্ঠানকে মোট পাঁচলাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। আজ শনিবার দিনব্যাপী জেলা সদরে পরিচালিত অভিযানকালে কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের এ জরিমানা করেন।

বিশুদ্ধ খাদ্য আদালত সূত্রে জানা যায়, জেলা শহরের গৌরাঙ্গবাজারের মদন গোপাল সুইস কেবিনকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে একলাখ টাকা, গাইটাল এলাকার আল মাসুম ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর কৃত্রিম রং ব্যবহারের দায়ে একলাখ টাকা, কালিবাড়ী মোড়ের জয়কালি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজকে খাবারে তেলাপোকা ও রান্নাঘরে অস্বাস্থ্যকর টয়লেট রাখার দায়ে একলাখ টাকা।

বড় বাজারের শ্রী রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারকে নোংরা পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণের দায়ে একলাখ টাকা এবং বত্রিশ এলাকার এ.টি. ফ্লাওয়ার মিলসকে অনিবন্ধিত অবস্থায় ময়দা বাজারজাত করার দায়ে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে কিশোরগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল- সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com