1. admin@thedailyagnikontho.com : admin :
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলতে ডারউইনে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সর্বশেষ :
মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী এই সাফল্যকে শিক্ষার্থীদের ‘কঠোর পরিশ্রমের স্বীকৃতি’: থালাপতি বিজয় শিক্ষাই চীন-বাংলাদেশ সেতুবন্ধনের মূল উপাদান হবে: শিক্ষামন্ত্রী তিক্ত সম্পর্কের পর ইতিবাচক বৈঠকের প্রশংসা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ও ট্রাম্প ২৬ দিন পর রাষ্ট্রায়াত্ত জ্বালানি তেল শোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি’ চালু আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান সংরক্ষিত আসনের এমপিরা জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: গয়েশ্বর চন্দ্র রায় সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: বিদ্যুৎ মন্ত্রী শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর প্যারিসে জি-৭ ভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের বৈঠক
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলতে ডারউইনে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলতে ডারউইনে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আজ ডারউইনে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল। ২০২৪ সালে প্রথমবার এই সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ দল। ঐ আসরে ফাইনালে এডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে রানার্স-আপ হয়েছিল দ্বিতীয় সারির বাংলাদেশ।এবার বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।

এই দলে নাইম শেখ, সাইফ হাসান, নাঈম হাসানের পাশাপাশি বেশ কিছু প্রতিভাবান তরুণ ক্রিকেটারকে রাখা হয়েছে। ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ১৬ আগস্ট নেপাল, ১৭ আগস্ট বিগ ব্যাশের দল পার্থ স্কোরচার্স, ১৯ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ২১ আগস্ট মেলবোর্ন স্টার্স এবং ২৩ আগস্ট এডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

২৪ আগস্ট সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।টি-টোয়েন্টি সিরিজ শেষে ২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে চারদিনের একটি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

বাংলাদেশ ‘এ’ দল: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অংকন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তুফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com