1. admin@thedailyagnikontho.com : admin :
গাজীপুরে যৌথ অভিযান: ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১.৯৫ একর বনভূমি পুনরুদ্ধার - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
গাজীপুরে যৌথ অভিযান: ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১.৯৫ একর বনভূমি পুনরুদ্ধার

গাজীপুরে যৌথ অভিযান: ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১.৯৫ একর বনভূমি পুনরুদ্ধার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আজ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকার বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন, গাজীপুর, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও বন বিভাগের সমন্বিত এই অভিযানে ভবানীপুর মৌজার সিএস দাগ নং ১০৮০ এর ১.৯৫ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়।

এ সময় অবৈধভাবে নির্মিত ভবন, দোকানপাটসহ মোট ১২০টি ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়। অপরদিকে, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সহযোগিতায় আজ দেশের চার জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

যশোরের চৌগাছা বাজারে মেসার্স সাত্তার স্টোর থেকে ৬৬ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। চাঁদপুরে সার্কিট হাউসের সামনে শব্দদূষণবিরোধী অভিযানে তিনটি পরিবহন থেকে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ ও ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় হয়।

কুমিল্লার টমছমব্রীজ এলাকায় দুই দোকান থেকে প্রায় ১০০ কেজি পলিথিন জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নারায়ণগঞ্জের ওয়াপদারপুল, ফতুল্লায় তিনটি দোকান থেকে ১৮ কেজি পলিথিন জব্দ ও ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ববনভূমি পুনরুদ্ধার, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান সারাদেশে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com