1. admin@thedailyagnikontho.com : admin :
ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যাবে না: ডা. জাহিদ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যাবে না: ডা. জাহিদ

ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যাবে না: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যাবে না। অতীতে এমন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে। বুধবার রাজধানীর শের-ই-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডা. জাহিদ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নব নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সমাধিতে দোয়া মোনাজাতে অংশ নেন এবং জিয়া পরিবারের কল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনা করেন।

যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে, ডা. জাহিদ তাদের সমালোচনা করে বলেন, আমি আহ্বান জানাব, আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকেন, ধমক দিয়ে নির্বাচনী অভিযাত্রাকে দাবিয়ে রাখা যাবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে ডা.জাহিদ বলেন, বাংলাদেশের মানুষ পিআর সিস্টেম বোঝে না। এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ভারতের মতো বড় গণতান্ত্রিক দেশে কখনো ব্যবহৃত হয়নি। মানুষ তাদের প্রতিনিধি সরাসরি নির্বাচিত করতে চায়।

যারা পেছনের দরজার মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে, তারা পিআর সিস্টেমের পক্ষে। যারা নির্বাচন বন্ধের হুমকি দিচ্ছে, জনগণ তাদের পাশে নেই ।তিনি আরও বলেন, এই দেশের মানুষকে কখনো হুমকিতে দমানো যায়নি। অতীতে গুম, খুন ও নির্যাতনের পরও মানুষ শক্তিশালীভাবে দাঁড়িয়েছে। যারা এসব কাজ করেছে, তারা পরিণতি ভোগ করছে। এখন সময় এসেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার। গত ৯ আগস্ট উৎসবমুখর পরিবেশে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কাউন্সিল অনুষ্ঠিত হয়, এতে হারুন-শাকিল প্যানেল জয় লাভ করে।

আজ বেলা ১১টায় ড্যাব-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য যান। সেখানে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে ড্যাব-এর সভাপতি অধ্যাপক হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আজিজ-শাকুর প্যানেলের অধ্যাপক একেএম আজিজুল হক, আব্দুস শাকুর খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com