1. admin@thedailyagnikontho.com : admin :
করতোয়া নদী দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
করতোয়া নদী দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

করতোয়া নদী দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

করতোয়া নদী দখল ও দূষণমুক্ত করতে বগুড়া শহরের রাজাবাজারে তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন।আজ রোববার দুপুরের জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু শাহমার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরেই করতোয়া নদী দখলমুক্ত করতে অভিযান চলছে।

সম্প্রতি শহরের ডায়াবেটিস হাসপাতাল থেকে দত্তবাড়ি ব্রিজ পর্যন্ত সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর অংশ হিসেবে আজ সকাল ১১টায় রাজাবাজার এলাকায় আড়তদার কানাই লাল জয়সোয়াল ময়নার কৃষ্ণ ভান্ডার নামের একটি আড়ত ও তার বাড়ির কিছু অংশ ভেঙে ফেলা হয়।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু শাহমার সঙ্গে ছিলেন বগুড়া সদর উপজেলা ভূমি কর্মকর্তা পলাশ চন্দ্র সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ আছাদুল হক। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একটি দল উপস্থিত ছিল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, করতোয়া নদী রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ আছাদুল হক বলেন, শহরের ডায়াবেটিস হাসপাতাল থেকে শুরু করে দত্তবাড়ি ব্রিজ পর্যন্ত আমাদের এই অভিযান চলবে। আশা করছি নদীটি আবার তার আগের রূপে ফিরবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com