1. admin@thedailyagnikontho.com : admin :
ক্রিকেট ব্যাটে করে ইয়াবা পাচারের চেষ্টা, বিমানবন্দরে ২ জন আটক - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ক্রিকেট ব্যাটে করে ইয়াবা পাচারের চেষ্টা, বিমানবন্দরে ২ জন আটক

ক্রিকেট ব্যাটে করে ইয়াবা পাচারের চেষ্টা, বিমানবন্দরে ২ জন আটক

কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাট থেকে পাঁচ সহস্রাধিক ইয়াবাসহ দু’জনকে আটক করেছে বিমানবন্দরের কর্মীরা। তাদের মধ্যে একজন বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী। রোববার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বিমানবন্দরে মালামাল তল্লাশির সময় তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান।

আটক ব্যক্তিরা হলেন, মাদারীপুর জেলার বাসিন্দা জাকির হোসেন (২৬) এবং বরিশাল জেলার বাসিন্দা তানভীর আহমদ (৩০)। এদের মধ্যে তানভীর বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী। বিমানবন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের বরাতে ওসি ইলিয়াস খান বলেন, আটক ব্যক্তিরা বেলা ১১টা ২৫ মিনিটের দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলা ফ্লাইটের যাত্রী ছিলেন।

তারা ফ্লাইটে উঠতে সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরে আসেন। এসময় বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের মালামাল তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলেন। এতে ব্যাগ ও মালামাল স্ক্যানিং করার সময় ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫ হাজার ১০০টি ইয়াবা পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা জানান, এখন সড়ক পথের পাশাপাশি বিমানও ব্যবহার করছে পাচারকারীরা।

কক্সবাজার থেকে ইয়াবা পাচার একটি সহজলভ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে প্রতিনিয়তই চলছে এই ইয়াবা পাচার। কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com