1. admin@thedailyagnikontho.com : admin :
নতুন ৩ কারখানা পেল পরিবেশবান্ধব লিড সনদ - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
নতুন ৩ কারখানা পেল পরিবেশবান্ধব লিড সনদ

নতুন ৩ কারখানা পেল পরিবেশবান্ধব লিড সনদ

পরিবেশবান্ধব সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি হিসেবে বাংলাদেশের আরো তিনটি তৈরি পোশাক কারখানা আন্তর্জাতিক স্বীকৃতি ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ পেয়েছে। পরিবেশবান্ধব উৎপাদন ও যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) নির্দেশনা অনুযায়ী ভবন নির্মাণের মাধ্যমে তাদের কাছ থেকে এই পরিবেশবান্ধব কারখানার সনদ অর্জন করেছে কারখানা তিনটি।

এ নিয়ে বাংলাদেশে মোট লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা ২৬১ টি। তার মধ্যে ১০৯টি প্লাটিনাম, ১৩৩টি গোল্ড এবং ১৫টি সিলভার সনদধারী। নতুন করে লিড সনদ অর্জন করেছে ফয়সাল স্পিনিং মিলস লিমিটেড ইউনিট ১, ঠিকানা : নোয়াপাড়া, সায়হামনগর, মাধবপুর, হবিগাঁ, হবিগঞ্জ, বাংলাদেশ, ৩৩৩৩। ৫৮ পয়েন্ট পেয়ে এটি সিলভার সনদ পেয়েছে।

ফয়সাল স্পিনিং মিলস লিমিটেড ইউনিট ২, ঠিকানা : নোয়াপাড়া, সায়হামনগর, মাধবপুর, হবিগাঁ, হবিগঞ্জ, বাংলাদেশ, ৩৩৩৩। এটিও ৫৮ পয়েন্ট পেয়ে সিলভার সনদ অর্জন করেছে। এছাড়া ফয়সাল স্পিনিং মিলস লিমিটেড ইউনিট ৩, ঠিকানা : নোয়াপাড়া, সায়হামনগর, মাধবপুর, হবিগাঁ, হবিগঞ্জ, বাংলাদেশ, ৩৩৩৩। এই কারখানাও ৫৮ পেয়েন্ট পেয়ে সিলভার সনদ লাখ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com