1. admin@thedailyagnikontho.com : admin :
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আজ রোববার ১০ শয্যাবিশিষ্ট হাই ডিপেনডেন্সি ইউনিট- (এইচডিইউ) উদ্বোধন করা হয়েছে। আজ সকালে হাসপাতালে আয়োজিত এক জনাকীর্ণ অনুষ্ঠানে এ এইচডিইউ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। অনুষ্ঠানের আয়োজন করে হাসপাতালের অ্যানেসথেসিওলজি বিভাগ। উদ্বোধন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিনের সভাপতিত্বে এবং অ্যানেসথেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রেহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাকি মো. জাকিউল আলম, শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজেদুল হক, সার্জারি বিভাগের অধ্যাপক কামরুল আকতার, ডা. নবির হোসেন, ডা. খন্দকার সোহেল উল্লাহ, ডা. আনোয়ার হোসেন এবং গাইনি বিভাগের অধ্যাপক ডা. ফারহানা সোহেল।

এছাড়াও হাসপাতালের নার্সিং সুপারেনডেন্টসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com