1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে: খুলনা প্রেসক্লাব - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে: খুলনা প্রেসক্লাব

সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে: খুলনা প্রেসক্লাব

আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তোলার জন্য সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। আজ খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, জাতিকে অনুপ্রাণিত করতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ সমুন্নত রাখা উচিত।

শনিবার খুলনা প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থান : গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, সাংবাদিকদের গুজবের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

এক সময় যারা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করেছিলেন, তাদের ব্যাপারে সাংবাদিকদের সতর্ক থাকারও আহ্বান জানানো হয়। খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসচিব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বারী হেলাল প্রমুখ। জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে আলোচনা শুরু হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনার মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com