1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবি ক্যারিয়ার ইনসাইটস সেমিনার অনুষ্ঠিত - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবি ক্যারিয়ার ইনসাইটস সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবি ক্যারিয়ার ইনসাইটস সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইন্টারন্যাশনাল বিজনেস (আইবি) বিভাগের উদ্যোগে ‘আইবি ক্যারিয়ার ইনসাইটস’ শীর্ষক সেমিনার ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও ড. এ. কে. এম সারোয়ার জাহান জামিল ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সামিউল মাজহার সামা ও আহসানুল হক জয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে যেমন চ্যালেঞ্জ আছে, তেমন সুযোগও রয়েছে। তাই যুগের চাহিদা অনুযায়ী নিজেদের গড়ে তুলতে হবে। বাস্তব জীবনের সমস্যা সমাধান ও উদ্ভাবনী চিন্তার অনুশীলন করতে হবে। কর্মক্ষেত্রে সততার চর্চা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি সম্পর্কে নিয়মিত পড়াশোনা করে জ্ঞানের পরিধি বাড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com