1. admin@thedailyagnikontho.com : admin :
বাংলাদেশের উচিত চীনের সঙ্গে নদী প্রকল্পে এগিয়ে যাওয়া: মেজর (অব.) হাফিজ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
বাংলাদেশের উচিত চীনের সঙ্গে নদী প্রকল্পে এগিয়ে যাওয়া: মেজর (অব.) হাফিজ

বাংলাদেশের উচিত চীনের সঙ্গে নদী প্রকল্পে এগিয়ে যাওয়া: মেজর (অব.) হাফিজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ভারত সব সময় যৌথ নদী কমিশনকে উপেক্ষা করে চলেছে। কমিশনের বৈঠকটিগুলোতে তারা অনীহা দেখাতো। তাই আমাদের (বাংলাদেশ) উচিত চীনের সঙ্গে নদী প্রকল্পে এগিয়ে যাওয়া। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে “বাংলাদেশের পানি সংকট এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভারতের অগণিত বাঁধ নির্মাণে বাংলাদেশের নদীর নাব্যতা কমে গেছে। শুধুমাত্র ফারাক্কা বাঁধ নির্মাণে বাংলাদেশের ২০টি নদী মৃত হয়ে গেছে। রাজনৈতিক অদূরদর্শিতা বাংলাদেশের নদী ধ্বংস ও সীমান্তে জমি হারানোর প্রধান কারণ ভারতের এই অনীহা। বাংলাদেশের উচিত ১৯৯৭ সালে জাতিসংঘের পানি কনভেনশন-এ স্বাক্ষর করা।সমাজ চিন্তা ফোরামের আহ্বায়ক কামাল হোসেন বাদলের সভাপতিত্বে মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. মোস্তফা আলী।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন অধ্যাপক আনু মুহাম্মদ, রাজনীতিবিদ সাইফুল হক, সাংবাদিক আবু সাঈদ খান, অধ্যাপক আব্দুস সাত্তার, প্রকৌশলী বি. ডি. রহমত উল্লাহ, জামসেদ আনোয়ার তপন, খুরসিদ আলম স্বপন, এম. এ. ওয়াহাব, ইসরাত জাহান প্রমুখ বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন সমাজচিন্তা ফোরামের সদস্য সচিব রঞ্জন দাস শিবু। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বাংলাদেশে অনেক নদীর উপর বিভিন্ন প্রকল্প নির্মাণে নদী তার রূপ হারিয়েছে।

ভারতের বাঁধের কারণে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের নদ-নদী গুলো। বাংলাদেশ সরকারের পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত অনেক প্রকল্পই নদী জলাশয় ধ্বংসের অন্যতম কারণ হয়েছে। নদী দখল ও দূষণের কারণে নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও আমরা বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছি। তিনি আরও বলেন, শেখ হাসিনার কলমের এক খোঁচায় সুন্দরবন ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। সাইফুল হক বলেন, বাংলাদেশের পানি সংকট ও অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মোকাবেলায় জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com