1. admin@thedailyagnikontho.com : admin :
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, ঘোষিত তারিখে নির্বাচন হবে: মির্জা ফখরুল - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, ঘোষিত তারিখে নির্বাচন হবে: মির্জা ফখরুল

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, ঘোষিত তারিখে নির্বাচন হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টাও একমত। এ বিষয়ে দেশবাসীও আশ্বস্ত। আজ রবিবার রাত ৯টায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তার সরকারি বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

প্রধান উপদেষ্টা যথাসময়ে নির্বাচন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। অপর দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি শক্তি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। নির্বাচনের তারিখ হিসেবে যেটা ঘোষণা দেয়া হয়েছে সেই তারিখেই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে।বিএনপির আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, লন্ডন গিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা একটি নজিরবিহীন ঘটনা। এতে করে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে। তার এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকেরা বিএনপির মহাসচিবের কাছে জানতে চান। জবাবে মির্জা ফখরুল বলেন, এটি একেবারেই অমূলক দাবি। প্রধান উপদেষ্টার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com