1. admin@thedailyagnikontho.com : admin :
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’ নিয়মিত টহল কার্যে নিয়োজিত থাকাকালীন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় ‘এফবি মায়ের দোয়া’ মাছ ধরার ট্রলার উদ্ধার করে। ট্রলারটিকে মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা (ওয়েস্টার্ন আইএমবিএল) সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় দেখতে পায় নৌবাহিনীর টহলরত যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’।

এ সময় নৌবাহিনীর যুদ্ধজাহাজ র‌্যাডারের মাধ্যমে ট্রলারটিকে ‘ইঞ্জিন বিকল হয়ে বিপদগ্রস্ত বলে‘ সনাক্ত করে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধজাহাজটি মাছ ধরার ট্রলারের কাছে পৌঁছালে জেলেরা জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা টানা দুই দিন ধরে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে এবং জেলেরা খাদ্য ও পানির অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছে। তৎক্ষণাৎ নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

ট্রলারে থাকা ১২ জন জেলেই বর্তমানে সুস্থ আছে। জানা যায়, দুর্ঘটনাকবলিত ট্রলারটি গত ১৫ আগষ্ট ২০২৫ তারিখে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিল এবং যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে। প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর যুদ্ধজাহাজ উদ্ধারকৃত জেলেসহ ট্রলারটিকে টোয়িং করে নিরাপদে নিয়ে আসে এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ‘বিসিজিএস আত্রাই’-এর নিকট হস্তান্তর করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com