1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
খুলনায় রেণু পোনা ব্যবহার ও ভেজাল চিংড়ি প্রতিরোধে মতবিনিময় - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
খুলনায় রেণু পোনা ব্যবহার ও ভেজাল চিংড়ি প্রতিরোধে মতবিনিময়

খুলনায় রেণু পোনা ব্যবহার ও ভেজাল চিংড়ি প্রতিরোধে মতবিনিময়

খুলনার রূপসায় জেলি ইঞ্জেক্টেড চিংড়ি, রেণু পোনা ব্যবহার এবং ফ্রোজেন ফুড বাজারজাতকরণ প্রতিরোধে কোস্ট গার্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার কোস্ট গার্ড স্টেশন রূপসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ি শিল্পের গুরুত্ব ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।

দেশের একটি বৃহৎ অংশের বৈদেশিক মুদ্রা আয়ের উৎস এই চিংড়ি রপ্তানি খাত। তবে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় রেণু পোনা ব্যবহার ও চিংড়িতে জেলি ইঞ্জেক্ট করে আসছে। যা দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করাসহ আন্তর্জাতিক রপ্তানি শিল্পের জন্য হুমকিস্বরূপ।

এছাড়াও, অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে ফ্রোজেন ফুড প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণ ভোক্তাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এই ধরনের কার্যকলাপ শুধু জনস্বাস্থ্যকেই হুমকির মুখে ফেলছে না, বরং দেশের খাদ্য নিরাপত্তা ও রপ্তানি খাতের স্থায়িত্বকেও প্রশ্নবিদ্ধ করছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চিংড়ি বণিক সমিতি রূপসা ও খুলনা, খুলনা ফ্রোজেন ফুড অ্যাসোসিয়েশন, মৎস্য অধিদপ্তর, পুলিশ, নৌপুলিশ, বনবিভাগের প্রতিনিধি এবং স্থানীয় জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com