1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি

স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি

বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল ‘স্টার্ট-আপ ফান্ড’ এর আওতায় স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ১৬টি ব্যাংক ও চারটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত অংশগ্রহণ চুক্তি সই করেছে ঋণ প্রদানে আগ্রহী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।

চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ সময় সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, স্টার্ট-আপ খাতে অর্থায়ন প্রক্রিয়া জোরদার ও গতিশীল করার লক্ষ্যে চলতি বছরের ৯ জুলাই ৫০০ কোটি টাকার একটি ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণ প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে একটি মাস্টার সার্কুলার জারি করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, এ তহবিলের আওতায় স্টার্ট-আপ উদ্যোক্তারা নির্ধারিত শর্ত পালন সাপেক্ষে বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সর্বোচ্চ ৪ শতাংশ সুদ বা মুনাফা হারে ২ কোটি টাকা থেকে ৮ কোটি টাকা পর্যন্ত মেয়াদি ও চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সুবিধা নিতে পারবেন। এছাড়া ‘স্টার্ট-আপ ফান্ড’ এর ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে প্রস্তাবিত ‘ইক্যুইটি বিনিয়োগ কোম্পানি’ স্থাপনে করণীয় নির্ধারণ বিষয়েও আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com