1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ব্যবসায়ী শাওন হত্যা মামলায় আনিসুল হক রিমান্ডে - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ব্যবসায়ী শাওন হত্যা মামলায় আনিসুল হক রিমান্ডে

ব্যবসায়ী শাওন হত্যা মামলায় আনিসুল হক রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়া থানার কাঁচামাল ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। আজ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাকে কারাগার থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর শাওন হত্যার সুষ্ঠু তদন্তের জন্য আনিসুল হকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।শাওন হত্যা মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মো. শাহাবুল ইসলাম শাওন ঢাকার আশুলিয়া থানাধীন এলাকায় ভ্যানগাড়িযোগে কাঁচামালের ব্যবসা করতেন।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট তিনি এ আন্দোলনে অংশ নেন। আন্দোলনের সময়ে আশুলিয়া বাইপাইল মোডে আরএমএসটি বিল্ডিংয়ের পাশে গেলে আসামিদের ছোড়া গুলিতে শাওনের মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com