1. admin@thedailyagnikontho.com : admin :
শেরপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
শেরপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে গতকাল বুধবার বিকেল ৫ টায় শেরপুর জেলা শহরের মাধবপুর মহল্লার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলীর বাসভবন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শেরপুর জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথ বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ হযরত আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ।

সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ও শেরপুর শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান।অনুষ্ঠানে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সরকার মামলা-হামলা করে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু বিএনপি জনগণের দল বলে আজ আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

আগামী দিনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, শেরপুর সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এস এম শহিদুল ইসলাম ভিপি, সদস্য সচিব মো. জাফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com