1. admin@thedailyagnikontho.com : admin :
পটুয়াখালীতে যৌথ অভিযানে মাদক ও জাল নোটসহ বৈদেশিক মুদ্রা জব্দ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
পটুয়াখালীতে যৌথ অভিযানে মাদক ও জাল নোটসহ বৈদেশিক মুদ্রা জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে মাদক ও জাল নোটসহ বৈদেশিক মুদ্রা জব্দ

পটুয়াখালীতে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গতকাল প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ইয়াবা, গাঁজা ও জাল নোটসহ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোর ৪ টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও পুলিশের সমন্বয়ে পটুয়াখালী সদর থানার পায়রাকুঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লাখ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৭ হাজার ১৫ পিস ইয়াবা ও ১১ হাজার ৮০০ টাকা মূল্যের ৩৯৬ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়া নগদ ৭৪ হাজার ৪২০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ৯৫ হাজার ৩০০ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ৯ টি মোবাইল ফোন, একটি সিম কার্ডসহ মাদকদ্রব্য সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্য, জাল নোট ও বৈদেশিক মুদ্রা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com