1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ওয়ানডে ফরম্যাটে এনসিএল চালুর কথা ভাবছে বিসিবি - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ওয়ানডে ফরম্যাটে এনসিএল চালুর কথা ভাবছে বিসিবি

ওয়ানডে ফরম্যাটে এনসিএল চালুর কথা ভাবছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টি-টোয়েন্টিতে সাফল্যের পর এবার ওয়ানডে ফরম্যাট চালু করার কথা ভাবা হচ্ছে। রাজধানীর একটি হোটেলে এনসিএল টি-টোয়েন্টি ২০২৫-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুলবুল আরও বলেন, এনসিএল ওয়ানডে লিস্ট ‘এ’ টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হবে।

বুলবুল বলেন, ‘ওয়ানডে ফরম্যাটে এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আমাদের আছে। এনসিএল টি-টোয়েন্টিতে বড় সাফল্য ছিল। ওয়ানডে ফরম্যাটকে লিস্ট ‘এ’ টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হবে। স্বাভাবিকভাবেই দেশের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট এনসিএল। গত বছর প্রথমবারের মত টি-টোয়েন্টি ফরম্যাট চালু করে বিসিবি। শুধু সিলেটের ভেন্যুতে হওয়া এই প্রতিযোগিতা ভালো সাড়া ফেলেছে।

গত আসরের সাফল্যের পর দ্বিতীয়বারের মত এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এ টুর্নামেন্ট। কেবল স্থানীয় খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে এবার রাজশাহী এবং বগুড়া নতুন দুই ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে।অংশগ্রহণকারী দলগুলো ফিটনেস পরীক্ষা শেষে আজ থেকে অনুশীলন শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি কর্মকর্তা, জাতীয় দলের সাবেক অধিনায়কসহ এনসিএল দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, তরুণ ক্রিকেটাররা বিনামূল্যে এনসিএল টি-টোয়েন্টি খেলা দেখতে পারবেন। বিসিবি প্রতিটি ম্যাচের জন্য ২শ থেকে ৩শ টিকিট বিনামূল্যে দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com