1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠল ১৭তম এশিয়া কাপের - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠল ১৭তম এশিয়া কাপের

আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠল ১৭তম এশিয়া কাপের

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পর্দা উঠল ১৭তম এশিয়া কাপ ক্রিকেটের। টি-টোয়েন্টি ফরম্যাটে এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও হংকং।আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।এবারের এশিয়া কাপে ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে।

‘এ’ গ্রুপে আছে-ভারত, পাকিস্তান, আরব আমিরাত ও ওমান। ‘বি’ গ্রুপে আছে- বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও হংকং। ১৯ সেপ্টেম্বর শেষ হবে গ্রুপ পর্বের ম্যাচ। দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলার টিকিট পাবে। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোর পর্ব। সুপার ফোরে একে অপরের বিপক্ষে একবার করে খেলবে দলগুলো।

সুপার ফোরের সেরা দুই দল ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে। এবারের এশিয়া কাপে মোট ১৯টি ম্যাচ হবে। আরব আমিরাতের আবু ধাবিতে ৮টি এবং দুবাইয়ে ১১টি ম্যাচ রাখা হয়েছে। আসরের ১৮টি ম্যাচ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এবং একটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com