1. admin@thedailyagnikontho.com : admin :
এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী বুলবুল - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী বুলবুল

এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী বুলবুল

চলমান এশিয়া কাপে টাইগারদের ভালো করার সম্ভাবনা আছে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার মতে নিজেদের সেরাটা দিতে পারলে অবশ্যই ভালো করবে টাইগাররা। প্রথমবারের মত ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করবে বাংলাদেশ। আজ বিসিবির রান-স্কোরিং কর্মশালায় সাংবাদিকদের বুলবুল বলেন, ‘এই টুর্নামেন্ট আমাদের স্মরণীয় করে রাখার সম্ভাবনা আছে।

যেকোনও ভবিষ্যদ্বাণী করা কঠিন, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। তবে আমি আত্মবিশ্বাসী। সাবেক অধিনায়ক এবং দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুলের বিশ্বাস, রানিং বিটুইন দ্য উইকেট খুবই গুরুত্বপূর্ণ হবে। তিনি বলেন, ‘আমি মনে করি রানিং বিটুইন দ্য উইকেট খেলার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি আমরা রানিং বিটুইন দ্য উইকেটে ১৫ রান বেশি করতে পারি বা ফিল্ডিংয়ে ১০ রান বেশি করতে পারি, তাহলে এই ২৫ রানই ম্যাচের ফল নির্ধারণ করবে।

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, শ্রীলংকা এবং আফগানিস্তান। আগামীকাল আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে টাইগাররা। হংকংকে সহজ প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হলেও, বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ আফগানিস্তান এবং শ্রীলংকা। হংকংকে ৯৪ রানে হারিয়ে বড় জয়ে টুর্নামেন্ট শুরু করেছে আফগানিস্তান।

আবুধাবির উইকেট বাংলাদেশের মতই হবে বলে বিশ্বাস করেন বুলবুল। তিনি বলেন, ‘আবুধাবিতে, ঘরের মাঠের মত সুবিধা পেতে পারে বাংলাদেশ। আমাদের দক্ষতা এবং সম্ভাবনা রয়েছে। আমরা আমাদের সেরাটা দিতে পারলে ভালো কিছু সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com