1. admin@thedailyagnikontho.com : admin :
কাপ্তাই বাঁধের ১৬ গেট দিয়ে সাড়ে তিন ফুট পানি ছাড় - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
কাপ্তাই বাঁধের ১৬ গেট দিয়ে সাড়ে তিন ফুট পানি ছাড়

কাপ্তাই বাঁধের ১৬ গেট দিয়ে সাড়ে তিন ফুট পানি ছাড়

লেকের পানি বেড়ে বিপদ সীমা অতিক্রম করায় কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দিয়ে সাড়ে ৩ ফুট করে পানি ছাড়া হচ্ছে। আজ বুধবার ভোররাত থেকে এ পরিমাণ পানি ছাড়া শুরু করা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

আজ সকালে তথ্য নিশ্চিত করেছেন জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই লেকের পানি বিপদ সীমার উপর চলে যায়। তাই আজ ভোররাত ৩ টায় কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট দিয়ে সাড়ে ৩ ফুট করে পানি ছাড়া হয়েছে।

বুধবার সকাল ৮ টায় কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৮.৯০ ফুট মিনস সি লেভেল। লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মিনস সি লেবেল। তিনি আরও জানান, কাপ্তাই লেকে পানির পরিমাণ বৃদ্ধির উপর নির্ভর করেই পানি ছাড়ার পরিমাণ নির্ধারণ করা হবে। এরই মধ্যে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে রাঙ্গামাটি জেলা শহরের কয়েকটি এলাকা এবং কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com