1. admin@thedailyagnikontho.com : admin :
চট্টগ্রামে হালদা নদী থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
চট্টগ্রামে হালদা নদী থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

চট্টগ্রামে হালদা নদী থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় আজ হালদা নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ-পুলিশ। পরে জব্দকৃত এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় হালদা নদীর হাটহাজারী উপজেলার রামদাশ মুন্সীর হাট এলাকা থেকে এ জাল জব্দ করা হয়।

চট্টগ্রাম সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। হালদা নদীর অস্থায়ী পুলিশ ক্যাম্পের সহকারি উপ-পরিদর্শক (এমসআই) মো. রমজান সহ ক্যাম্পের পুলিশ সদস্যরা অভিযানে সহয়তা করেন।

চট্টগ্রাম সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বুধবার দুপুরে হালদা নদীর মোহনায় অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্ধ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৪ লক্ষ টাকা। জব্দকৃত জাল পরে এলাকাবাসীর সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান আব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com