1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জে তিতাসের অভিযান - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জে তিতাসের অভিযান

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জে তিতাসের অভিযান

নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় গতকাল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তিনটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে।এ অভিযানে প্রায় ১ লাখ ৫৬ হাজার ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা গেছে।

ফতুল্লায় নূর এন্টারপ্রাইজ এবং আর আর ফ্যাশন অ্যান্ড লন্ড্রী নামক দু’টি শিল্প প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে প্রায় ৭ হাজার ২০০ ঘনফুট গ্যাস অপচয় রোধ করা সম্ভব হয়েছে। একই দিনে, কেরানীগঞ্জে একটি চুন কারখানায় অভিযান চালিয়ে প্রতিদিন প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস অপচয় রোধ করা সম্ভব হয়েছে, যার মাসিক মূল্য ৬৭ লাখ টাকার বেশি।

এছাড়া, সোনারগাঁওয়ে দু’টি স্থানে অভিযান চালিয়ে একটি চুন কারখানা এবং ২০০টি আবাসিক ডাবল বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার ফলে প্রতিদিন প্রায় ৮ হাজার ২০০ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে। এ অভিযানে অবৈধভাবে স্থাপিত পাইপলাইন, ভালভ, বার্নার, এবং হোজ পাইপসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com