1. admin@thedailyagnikontho.com : admin :
নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে

উজানের ঢলের পানিতে জেলার তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। আজ সোমবার সকাল নয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার এক সেন্টিমটার নীচ দিয়ে প্রবাহিত হয়। এই পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, আজ সোমবার সকাল নয়টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার এক সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় সেখানে পানি প্রবাহ ছিল বিপদসীমার তিন সেন্টিমিটার নিচে।

ওই পয়েন্টে নদীর পানির বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটার। এর আগে উজানের ঢলে গত ১৪ আগস্ট ওই পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলে তিস্তা অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পানি কমে গেলে স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়।

তিস্তার পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশাচাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৫টি গ্রাম ও চরাঞ্চলের নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com