1. admin@thedailyagnikontho.com : admin :
মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশ এড়াতে কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশ এড়াতে কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা

মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশ এড়াতে কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা

মিয়ানমার জলসীমায় ঝুঁকি এড়াতে টেকনাফের সকল বোট মালিক সমিতির প্রতিনিধি ও স্থানীয় জেলেদের সাথে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ সোমবার কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এ জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় বারবার নিষেধাজ্ঞা দেয়া সত্ত্বেও সম্প্রতি মায়ানমার জলসীমায় অবৈধভাবে মাছ আহরণে যাওয়া বাংলাদেশী জেলেদের আরাকান আর্মি কর্তৃক আটক, নির্যাতন ও মালামাল ছিনিয়ে নেয়ার ঘটনার উপর আলোকপাত করা হয়।

সভায় মাছ ধরার ট্রলার বা বোট মালিকগণকে মিয়ানমার জলসীমা পরিহার করে বাংলাদেশ জলসীমা দিয়ে সমুদ্রে গমনাগমন করা, অধিক মাছ ধরার লোভে ইচ্ছাকৃতভাবে মিয়ানমার জলসীমা অতিক্রম না করা, চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম না করা এবং মৎস্য আহরণ এর বরাদ্দকৃত সময়ের বাহিরে নাফ নদীতে মাছ না ধরাসহ বিভিন্ন জনসচেতনতামূলক নির্দেশনা দেয়া হয়। চলমান পরিস্থিতিতে কোস্ট গার্ড নিয়মিত বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।

পাশাপাশি অত্যাধুনিক নেভিগেশন রাডারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, মাইকিং, লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্ট প্রতিনিধি, সহকারী কমিশনার ভূমি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, মৎস্য ও জেলে সমিতির সভাপতি ও সেক্রেটারি, বিভিন্ন ঘাটের ইজারাদার এবং স্থানীয় জেলেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com