1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
কোনো ষড়যন্ত্রই জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না: ডা. জাহিদ হোসেন - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কোনো ষড়যন্ত্রই জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না: ডা. জাহিদ হোসেন

কোনো ষড়যন্ত্রই জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না: ডা. জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা যদি জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে কোনো ষড়যন্ত্রই আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না।তিনি আরও বলেন, এ দেশের জনগণ নির্বাচিত সরকারের শাসন ব্যবস্থায় বিশ্বাস করে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটারেরা অধীর আগ্রহে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে।

দেশের জনগণের ভোটের অধিকার বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলার হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, শেষবিচারে এ দেশের জনগণ সিদ্ধান্ত নেবে তারা কার সঙ্গে থাকবে। দেশের সব স্তরের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, দেশের মালিকানা চায়, অন্যায়-অত্যাচারের বিচার চায়, লুণ্ঠিত অর্থ ফেরত আনতে চায়।

তিনি বলেন, বিগত সময়ে পাখির মতো গুলি করে হত্যার বিচার, ফ্যাসিবাদের বিচার দেখতে চায় দেশের জনগণ। জনগণ কোনো অবস্থাতেই নির্বাচন প্রলম্বিত করে, বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করে, স্বৈরাচারের পুনর্বাসন দেখতে চায় না। ডা. জাহিদ বলেন, এখন যারা হুংকার দিচ্ছেন, তারা প্রকারান্তরে স্বৈরাচারকে পুনর্বাসনের পথ সুগম করছেন। তাদের সেই ষড়যন্ত্র কোনোভাবেই দেশের জনগণ সফল হতে দেবে না, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে ইনশাল্লাহ।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে, তার হাতকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান। হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com