1. admin@thedailyagnikontho.com : admin :
সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার দায়ে আটক ৫, মাছ ও নৌকা জব্দ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার দায়ে আটক ৫, মাছ ও নৌকা জব্দ

সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার দায়ে আটক ৫, মাছ ও নৌকা জব্দ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার দায়ে পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩০ কেজি মাছ, ৩ টি নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম। গতকাল সোমবার দিবাগত রাতে সুন্দরবনের কৈখালী স্টেশনের আওতাধীন রায়মঙ্গল নদীর কাচিকাটা অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের আব্দুল জলিলের ছেলে রবিউল ইসলাম ও আব্দুল কাদের, একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আশিকুর রহমান, মৃত আবুল হোসেন গাজীর ছেলে মোস্তফা গাজী ও আবুল বাশার।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক ফয়জুল হক জানান, সুন্দরবনের রায়মঙ্গল নদীর কাচিকাটি অভয়ারণ্য এলাকায় একদল জেলে অবৈধভাবে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে কাচিকাটা টহল টিমের সদস্যরা সেখানে অভিযান চালায়।

এসময় সেখান থেকে পাঁচ জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি মাছ, ৩টি নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। তিনি আরো জানান, আটক জেলেদের সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com