1. admin@thedailyagnikontho.com : admin :
ফরিদপুরে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ফরিদপুরে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন

ফরিদপুরে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন

ফরিদপুর জেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুরের মূখ্য আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে শহরের এসডিসি সম্মেলন কক্ষে এ সম্মেলন হয়। ফরিদপুরের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুর রশীদ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. আজিজুর রহমান ফকির। জুন/২০২৫ ইং তারিখ ভিত্তিক বার্ষিক লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের ভিত্তিতে ৩ জন শাখা ব্যবস্থাপককে তাদের কর্মদক্ষতা ও উৎসাহ দিতে বিশেষ সম্মাননা সূচক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। মহাব্যবস্থাপক ২০২৫-২০২৬ অর্থ বছরের কর্ম পরিকল্পনা বিষয়ক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি তার বক্তব্যে খেলাপি ঋণ আদায়ে জোর দেওয়ার কথা উল্লেখ করেন এবং এ বিষয়ে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরে তা প্রতিপালনের বিষয়ে উপস্থিত শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তাগণকে নির্দেশনা প্রদান করেন। একই সময়ে তিনি লো কষ্ট/নো কষ্ট ডিপোজিট সংগ্রহের প্রতি গুরুত্বারোপ করেন এবং সে বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। সম্মেলনে ফরিদপুর মূখ্য অঞ্চলের ২৭ টি শাখার শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com