1. admin@thedailyagnikontho.com : admin :
ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর পদ পেলেন তামিম ইকবাল - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান সংরক্ষিত আসনের এমপিরা জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: গয়েশ্বর চন্দ্র রায় সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: বিদ্যুৎ মন্ত্রী শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর প্যারিসে জি-৭ ভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের বৈঠক স্মার্ট প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রাথমিক প্রতিমন্ত্রী বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনে আগ্রহী ইউনিভার্সিটি অব ক্যানবেরা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের জনগণ এখন আর কোনো অন্যায়ের বিরুদ্ধে পিছপা হবে না: এটিএম আজহারুল পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক
ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর পদ পেলেন তামিম ইকবাল

ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর পদ পেলেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনের জন্য ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর পদ পেয়েছেন তামিম ইকবাল। বিসিবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন দেশের সর্বকালের সেরা ওপেনার তামিম। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।

নির্বাচনে প্রার্থী হতে প্রথম পদক্ষেপ কাউন্সিলর পদ। এর আগে বিসিবি কাউন্সিলর মনোনয়ন ফরম জমা দেওয়া সময়সীমা ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। প্রাথমিকভাবে কাউন্সিলর মনোনয়ন ফরম জমা দেওয়ার সময়সীমা ছিল ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। পরে সেটি ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। ৪ অক্টোবর অনুষ্ঠিতব্য আসন্ন বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য কাউন্সিলর তালিকা গুরুত্বপূর্ণ।

বিসিবি বোর্ড পরিচালক নির্বাচিত হবেন মোট ২৫ জন। এর মধ্যে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাউন্সিলরশিপ ক্যাটাগরি থেকে ১০ জন, ঢাকা মেট্রোপলিস ক্লাব প্রতিনিধি ক্যাটাগরি থেকে ১২ জন এবং ‘অন্যান্য’ ক্যাটাগরি থেকে একজন নির্বাচিত হবেন। বাকি দুই পরিচালককে মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

বুলবুল এবং তামিম ছাড়া বিসিবি সভাপতি পদে নির্বাচনের জন্য এখনও কেউ আগ্রহ দেখাননি। তবে কাউন্সিলর তালিকা দেখে কেউ কেউ বিসিবির শীর্ষ পদের বিষয়ে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সভাপতি পদের জন্য আগ্রহী ব্যক্তিকে প্রথমে বিসিবি পরিচালক নির্বাচিত হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com